2
আলোচিত কনটেন্ট স্রষ্টা আশরাফুল আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত, ইতিমধ্যেই আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে প্রাথমিকভাবে গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত 'আমজনতা' দলের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্ধারিত সময়ের মধ্যে ফরম জমা দিতে না পারায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। এতে তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে হাইকোর্টের আপিল বিভাগের রায়ে সেই অনিশ্চয়তার অবসান ঘটে।
সোমবার (১২ জানুয়ারি) হাইকোর্টের রায়ের বিষয়টি নিশ্চিত করে হিরো আলম নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আপিল করে মনোনয়নপত্র দাখিলের পক্ষে হাইকোর্ট থেকে রায় পেয়েছি।
উল্লেখ্য, হিরো আলম 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যদিও যাচাই-বাছাইয়ে তার প্রার্থিতা প্রত্যাখ্যান করা হয়েছিল, পরে আদালতের আদেশে এটি পুনর্বহাল করা হয় এবং তিনি 'সিং' প্রতীক পরিধান করে নির্বাচনে অংশ নেন। তবে ভোটের দিন কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন তিনি।
পরে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনে অংশ নেন হিরো আলম। ওই নির্বাচনের ভোটের দিন একটি ভোটকেন্দ্রে হামলার শিকার হন তিনি।