1. singairnews@gmail.com : singairnews.com :
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| দুপুর ১:৫৪|

আওয়ামী লীগের শোক মিছিল বাতিল

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : শনিবার, আগস্ট ৩, ২০২৪,
আওয়ামী লীগের শোক মিছিল বাতিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শনিবারের পূর্বনির্ধারিত শোক মিছিল বাতিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই দিনে ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (২ আগস্ট) আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের পাঠানো বার্তায় জানানো হয়, শনিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীতে ‘শোক মিছিল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে পূর্বনির্ধারিত শোক মিছিল হবে না।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২ আগস্ট) বাদ আসর সারা দেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

পরদিন শনিবার বিকেল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ