1. singairnews@gmail.com : singairnews.com :
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ১১:৪১|
শিরোনাম:
সেনাপ্রধান: 'নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই' অর্থ উপদেষ্টা বেতন স্কেলের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন বাজারে নতুন 10 টাকার নোট: নকল থেকে আসল কীভাবে সনাক্ত করা যায় প্রধান উপদেষ্টা শব-ই-বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান: যারা নারীদের অসম্মান করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না এক হাতে পারিবারিক কার্ড, অন্য হাতে মায়ের হাত রাখা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান প্লট দুর্নীতি: টিউলিপ সিদ্দিককে ৪, শেখ হাসিনা ১০ বছরের কারাদণ্ড এপস্টাইন ফাইল কি? কেন এটি বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে বাংলাদেশ জানুয়ারিতে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড করেছে

আদালত অবমাননা: দুই আইনজীবীর বিষয়ে আদেশ ২৯ আগস্ট

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, জুলাই ২৮, ২০২৪,
আদালত অবমাননা: দুই আইনজীবীর বিষয়ে আদেশ ২৯ আগস্ট

আদালত অবমাননার অভিযোগে ২ আইনজীবীর বিষয়ে আদেশের জন্য আগামী ২৯ আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার (২৮ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বিভাগ আদেশের এই আদেশ দেন।

এদিন আদালতে উপস্থিত অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশীদ ও আইনজীবী শাহ আহমেদ বাদলের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী মো. ওয়াজিউল্লাহ।

গত বছরের ২৭ ডিসেম্বর এক সংবাদ সম্মেলন করে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

ওই কর্মসূচিতে সংহতি জানিয়ে মোহাম্মদ মহসিন রশিদ ও শাহ আহমেদ বাদল ১ জানুয়ারি আদালত বর্জন কর্মসূচি নিয়ে প্রধান বিচারপতির দফতরে চিঠি দেন। পরদিন এ চিঠি প্রধান বিচারপতির দফতরে উপস্থাপন করা হয়।

পরে গত ৩ জানুয়ারি এ দুই আইনজীবীকে হাজির হতে বলা হয় এবং তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা দিতে বলা হয়।

ওই আদেশ অনুযায়ী দুই আইনজীবী ১১ জানুয়ারি আপিল বিভাগে হাজির হন। সেদিন তাদের পক্ষে সময় আবেদন করলে আদালত ব্যাখ্যা দিতে দুই আইনজীবীকে ৪ সপ্তাহ সময় দেন।

এরপর বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিলেও পরবর্তীতে নিঃশর্ত ক্ষমা চান দুই আইনজীবী। একপর্যায়ে গত ১১ জানুয়ারি আপিল বিভাগ এই দুই আইনজীবীকে চার সপ্তাহ সুপ্রিম কোর্টে কোনো মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশ দেন।

শুনানির ধারাবাহিকতায় আজ আবার বিষয়টি কার্যতালিকার এলে আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৯ আগস্ট দিন ধার্য করেন‌।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ