1. singairnews@gmail.com : singairnews.com :
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ১১:৪৪|
শিরোনাম:
সেনাপ্রধান: 'নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই' অর্থ উপদেষ্টা বেতন স্কেলের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন বাজারে নতুন 10 টাকার নোট: নকল থেকে আসল কীভাবে সনাক্ত করা যায় প্রধান উপদেষ্টা শব-ই-বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান: যারা নারীদের অসম্মান করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না এক হাতে পারিবারিক কার্ড, অন্য হাতে মায়ের হাত রাখা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান প্লট দুর্নীতি: টিউলিপ সিদ্দিককে ৪, শেখ হাসিনা ১০ বছরের কারাদণ্ড এপস্টাইন ফাইল কি? কেন এটি বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে বাংলাদেশ জানুয়ারিতে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড করেছে

আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, জুলাই ২৯, ২০২৪,
আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
নাজমুল হাসান পাপন ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) বিচারপতি খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুর ১২টায় শুনানি হওয়ার কথা রয়েছে। তবে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এই রিট আবেদন না শুনলেও অন্য বেঞ্চে শুনানি হতে পারে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ৫ জুলাইয়ে পর কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিবর্ষণ ও সহিংসতায় ১৪৭ জন মারা গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের ছয় সমন্বয়ক তাদের সমস্ত কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। তবে আন্দোলনকারীদের অপর একটি অংশ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

উল্লেখ্য, রোববার (২৮ জুলাই) সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম তাদের কর্মসূচি প্রত্যাহারের তথ্য জানিয়ে বিবৃতি দেন।

তারা ছয়জনই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে ‘নিরাপত্তা হেফাজত’ রয়েছেন। সেখান থেকেই তাদের স্বাক্ষরে বিবৃতি আসে। পাশাপাশি তারা একটি ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের বিবৃতিটি পড়ে শোনান।

তবে ওই ছয় সমন্বয়কের দেওয়া কোটা আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা প্রত্যাখ্যান করেন আরেক সমন্বয়ক আব্দুল কাদের।

রোববার রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেওয়া এক বিবৃতিতে তিনি ওই সমন্বয়কদের ঘোষণা প্রত্যাখ্যান করেন। সেইসঙ্গে নতুন কর্মসূচি হিসেবে আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ