1
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
আদালত পলাতক আসামি মশিউর ও আসাদুজ্জামানকে ক্ষতিপূরণ ও অন্যান্য আইনি জরিমানাসহ ১০ বছরের কারাদণ্ড দেন। এই রায়কে জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।