1
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান। বিমানবন্দরের যাত্রী লাউঞ্জের ছাদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ধসে পড়া ছাদ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এ সময় লাউঞ্জের ভেতরেও ধোঁয়া দেখা যায়।
এ ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দুবাইয়ের মিডিয়া অফিস। এই ঘটনার সময়, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি হামলা চলছিল।
আল জাজিরা বার্তা সংস্থা জানিয়েছে যে তারা ভিডিওটির সত্যতা যাচাই করেছে।
শনিবার ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আকস্মিক হামলার বিনিময়ের পর, ইরানি বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্যবস্তু করতে শুরু করে। তবে দুবাই বিমানবন্দরে হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংযুক্ত আরব আমিরাত হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং বলেছে যে চারজন সামান্য আহত হয়েছে।