1. singairnews@gmail.com : singairnews.com :
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| বিকাল ৫:২৯|
শিরোনাম:
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন ঈদ-উল-ফিতর দেশব্যাপী উদযাপিত, জাতীয় কল্যাণের জন্য প্রার্থনা করা হয়েছে পবিত্র ঈদুল ফিতর আজ, দেশজুড়ে উৎসবের আমেজ পবিত্র চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদুল ফিতর রাষ্ট্রপতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন-ইসরায়েল আক্রমণ: উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ, চূড়ান্ত উদ্দেশ্য অস্পষ্ট ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা সামরিক অভিযানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি করেছে ইরান সর্বোচ্চ ঝুঁকিতে থাকা তিনটি দেশের মধ্যে বাংলাদেশ

ইসমাইল হানিয়াকে হত্যা, যা বলছে হামাস

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, জুলাই ৩১, ২০২৪,
ইসমাইল হানিয়াকে হত্যা, যা বলছে হামাস
হামাস প্রধান ইসমাইল হানিয়া

ইরানের রাজধানী তেহরানে নিজ বাসভবনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হামাসপ্রধান ইসমাইল হানিয়া। ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসমাইল হানিয়া তার এক দেহরক্ষীসহ তেহরানে নিহত হয়েছেন।

হানিয়ার মৃত্যু একটি বড় ধাক্কা হয়ে এসেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির জন্য। হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে যে কোন মূল্য দিতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস।

হামাস-নিয়ন্ত্রিত আল আকসা টেলিভিশন চ্যানেলে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মুসা আবু মারজুককে উদ্ধৃত করে হানিয়ার হত্যাকাণ্ড একটি কাপুরুষোচিত কাজ মন্তব্য করা হয়েছে। হানিয়াকে হত্যার জবাব দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি। খবর আল জাজিরা।

এছাড়া হামাসের সিনিয়র মুখপাত্র সামি আবু জুহরি হামাস প্রধানের হত্যাকাণ্ডকে ‘গুরুতর পরিস্থিতি’ বলে অভিহিত করেছেন।

জুহরি আরও বলেছেন যে হামাস “জেরুজালেমকে মুক্ত করার জন্য উন্মুক্ত যুদ্ধ” চালাবে এবং তারা “যেকোন মূল্য দিতে প্রস্তুত”।

অন্যদিকে হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানে নিজ বাসভবনে ‘বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে’ ইসমাইল হানিয়া নিহত হয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ