1
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের কুমিল্লা জেলার ১১টি আসনের সার্বিক প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে ইসলামী আন্দোলন। শনিবার (১৭ জানুয়ারি) সকালে কুমিল্লা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংগঠনিকভাবে প্রস্তুত রয়েছে। ১১টি আসনে প্রার্থী চূড়ান্তকরণ, গণসংযোগ, সাংগঠনিক জোরদারসহ নির্বাচনী তৎপরতা জোরদার করা হয়েছে।
তারা আরো বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হলে বাংলাদেশের জনগণের সমর্থনে ইসলামী আন্দোলন ভালো ফল পাবে। এছাড়া নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার দাবি জানান নেতারা।
কুমিল্লা ১ আসনের সংসদ সদস্য মাওলানা বশির আহমদ, কুমিল্লা ৩ আসনের সংসদ সদস্য মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল করিম, কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট অ্যাডভোকেট মো. ৭ আসনের সংসদ সদস্য মুফতি এহতেশামুল হক কাসেমী, কুমিল্লা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি গোলাম সাদেক, কুমিল্লা ৯ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ, কুমিল্লা ১০ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি শামসুদ, আশরাফুল আলম, কুমিল্লা ১০ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. মাওলানা মহিউদ্দিন শহীদ পাটোয়ারী প্রমুখ।