4
ঈদুল ফিতরের ছুটির পর মঙ্গলবার আবারো তৎপরতায় মুখর হয়ে ওঠে বাংলাদেশ সচিবালয়। সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিনের শুরুতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরই ধারাবাহিকতায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।
সকাল ১১টায় ঢাকার দীর্ঘস্থায়ী 'যানজট' সমস্যার সমাধান এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের বিষয়ে বিশেষ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। বিকেলে তিনি বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ সংক্রান্ত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় যোগ দেবেন। পরে বিকেলে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করবেন এবং পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
টানা ৭ দিনের ছুটির পর আজ সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বীমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠানগুলোও খুলেছে। কর্মকর্তা-কর্মচারীরা একে অপরকে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করছেন, ভাগাভাগি করছেন ঈদের আনন্দ।