1
দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬-এর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। এ বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট ১০ জন প্রাপককে এই সম্মাননা দেওয়া হবে। এই তালিকায় রয়েছেন কিংবদন্তি গায়ক ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
একুশে পদকের জন্য মনোনীতরা হলেন-
ববিতা, অধ্যাপক আবদুস সাত্তার, আইয়ুব বাচ্চু, মেরিনা তাবাসসুম, ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিক শফিক রেহমান, অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, তেজস হালদার যশ, অর্থ আহমেদ এবং ব্যান্ড সঙ্গীত দল ওয়ারফেজ।