1. singairnews@gmail.com : singairnews.com :
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| দুপুর ১২:১৫|

কারাগারে আটক বিএনপি নেতাদের জামিন চেয়ে আবেদন

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪,
কারাগারে আটক বিএনপি নেতাদের জামিন চেয়ে আবেদন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানসহ কারাগারে আটক নেতাদের জামিন চেয়ে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল এ তথ্য জানিয়েছেন।

জামিন আবেদন করা নেতাদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা শামছুর রহমান শিমুল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন এ্যানী প্রমুখ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ