1. singairnews@gmail.com : singairnews.com :
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৮:৪৪|
শিরোনাম:
সেনাপ্রধান: 'নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই' অর্থ উপদেষ্টা বেতন স্কেলের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন বাজারে নতুন 10 টাকার নোট: নকল থেকে আসল কীভাবে সনাক্ত করা যায় প্রধান উপদেষ্টা শব-ই-বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান: যারা নারীদের অসম্মান করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না এক হাতে পারিবারিক কার্ড, অন্য হাতে মায়ের হাত রাখা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান প্লট দুর্নীতি: টিউলিপ সিদ্দিককে ৪, শেখ হাসিনা ১০ বছরের কারাদণ্ড এপস্টাইন ফাইল কি? কেন এটি বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে বাংলাদেশ জানুয়ারিতে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড করেছে

খুলনায় আওয়ামী লী‌গের অফিস ও নেতা‌দের গাড়ি‌তে আগুন

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : রবিবার, আগস্ট ৪, ২০২৪,
খুলনায় আওয়ামী লী‌গের অফিস ও নেতা‌দের গাড়ি‌তে আগুন
খুলনা আগুনে পুড়ছে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে রাখা প্রাইভেটকার-মোটরসাইকেল। ছবি : সংগৃহীত

বিক্ষো‌ভে উত্তাল খুলনা। পু‌রো খুলনা শহর দখ‌লে নি‌য়ে‌ছেন আন্দোলনকারীরা। শিববাড়ী মোড় থে‌কে শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (০৪ আগস্ট) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগ যুবলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হঠাৎ কিছু আন্দোলনকারী পিকচার প্যালেস মোড় থেকে দলীয় কার্যালয়ের দিকে যেতে চাইলে আওয়ামী লীগ নেতা কর্মীরা তাদের ধাওয়া করে। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ সময় কয়েকটি ককটেল নিক্ষেপ ও গুলির শব্দ শোনা যায়। পরে আন্দোলনকারীরা একত্রিত হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পিছু হটে যায়। আন্দোলনকারীরা আওয়ামী লীগ অফিসের দ্বিতীয় দলে উঠে ভাঙচুর ও চেয়ার টেবিলে আগুন ধরিয়ে দেয়।

আওয়ামী লী‌গের অফিস, সাম‌নে রাখা ১৫ থে‌কে ২০‌টি মোটরসাইকেল ও এক‌টি প্রাইভেটকা‌রে আগুন লাগায় আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ