1. singairnews@gmail.com : singairnews.com :
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৮:৪৪|
শিরোনাম:
সেনাপ্রধান: 'নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই' অর্থ উপদেষ্টা বেতন স্কেলের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন বাজারে নতুন 10 টাকার নোট: নকল থেকে আসল কীভাবে সনাক্ত করা যায় প্রধান উপদেষ্টা শব-ই-বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান: যারা নারীদের অসম্মান করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না এক হাতে পারিবারিক কার্ড, অন্য হাতে মায়ের হাত রাখা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান প্লট দুর্নীতি: টিউলিপ সিদ্দিককে ৪, শেখ হাসিনা ১০ বছরের কারাদণ্ড এপস্টাইন ফাইল কি? কেন এটি বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে বাংলাদেশ জানুয়ারিতে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড করেছে

গাজায় মসজিদ-স্কুলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২৪

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, অক্টোবর ৬, ২০২৪,
গাজায় মসজিদ-স্কুলে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২৪

গাজা সিটির কেন্দ্রস্থলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৩ জন আহত হয়েছেন। রোববার (৬ অক্টোবর) ভোরের দিকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার মিডিয়া অফিস। হামলার লক্ষ্যবস্তু ছিল একটি মসজিদ ও একটি স্কুল, যেখানে বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় নিয়েছিলেন।

মিডিয়া অফিসের তথ্যমতে, আল-আকসা হাসপাতালের নিকটবর্তী দেইর আল-বালাহ এলাকার ওই মসজিদ এবং ইবনে রুশদ স্কুলে হামলা চালানো হয়।

 

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলেছে, তারা হামাসের ‘সন্ত্রাসীদের ওপর সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ওই মসজিদ ও স্কুলটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল বলে দাবি করেছে ইসরায়েল।

এই হামলাগুলো এমন এক সময়ে ঘটেছে, যখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ প্রথম বর্ষপূর্তির দিকে এগোচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালায় হামাস। এরপর থেকেই অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

দখলদারদের হামলায় এ পর্যন্ত গাজায় ৪২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন উপত্যকার ২৩ লাখ মানুষই। তীব্র খাদ্য সংকটে ভুগছে প্রায় সব ফিলিস্তিনি।

এই ক্রমবর্ধমান সংঘর্ষ এবং এর ফলে সৃষ্ট মানবিক সংকট আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। গাজায় সহিংসতা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি আলোচনার আহ্বান জানাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও থামছে না ইসরায়েলি বর্বরতা।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ