1. singairnews@gmail.com : singairnews.com :
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৭:১৯|
শিরোনাম:
সেনাপ্রধান: 'নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই' অর্থ উপদেষ্টা বেতন স্কেলের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন বাজারে নতুন 10 টাকার নোট: নকল থেকে আসল কীভাবে সনাক্ত করা যায় প্রধান উপদেষ্টা শব-ই-বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান: যারা নারীদের অসম্মান করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না এক হাতে পারিবারিক কার্ড, অন্য হাতে মায়ের হাত রাখা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান প্লট দুর্নীতি: টিউলিপ সিদ্দিককে ৪, শেখ হাসিনা ১০ বছরের কারাদণ্ড এপস্টাইন ফাইল কি? কেন এটি বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে বাংলাদেশ জানুয়ারিতে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড করেছে

চাঁদপুরকে নিরাপদ রাখতে মাঠে ছাত্রলীগ

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : শনিবার, আগস্ট ৩, ২০২৪,
চাঁদপুরকে নিরাপদ রাখতে মাঠে ছাত্রলীগ
ছবি: সংগৃহীত

চাঁদপুরকে নিরাপদ রাখতে মাঠে থাকার ঘোষণা দিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন। শনিবার (৩ আগস্ট) দুপুর দেড়টায় বাসস্ট্যান্ডে ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে নেতাকর্মীদের নিয়ে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, চাঁদপুর শহরটা ছোট। এখানে সবাই সবাইকে চেনে। কোটা সংস্কারের পক্ষে ছাত্রলীগ ছিল। সেটার সমাধান আদালতের মাধ্যমে হয়েছে। কাজেই এখন শিক্ষার্থীদের পড়ালেখার সময়। সেটি না করে ঘরে না ফিরে কেউ যদি সামাজিক অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাহলে সংঘাত তৈরি হবে এবং এটি কারো জন্যই মঙ্গলজনক হবে না।

এর আগে একইস্থানে মিছিলসহ জড়ো হয় আন্দোলনকারীরা। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেওয়ার আগেই তারা দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। এ সময় পুলিশের বিভিন্ন ইউনিটকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

বাসস্ট্যান্ডে চাঁদপুর জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগসহ বেশ কয়েকটি শাখার কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ