1
যারা এখনো ভোট দেননি তাদের নির্ধারিত সময়ের মধ্যে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ভোটারদের কাছে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান লিখেছেন, “আজকের নির্বাচন আমাদের গণতান্ত্রিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যারা ইতিমধ্যে তাদের ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”
তিনি আরও লিখেছেন, “যারা এখনো ভোট দেননি, তাদের অনুরোধ করছি, নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে আপনার নির্বাচিত প্রার্থীকে ভোট দিন। আপনার সচেতন ও দায়িত্বশীল ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আসুন আমরা সবাই একত্রিত হয়ে দেশ গড়ি।”