2
দীর্ঘ দেড় শতাব্দী পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার কনভয় গুলশান থেকে নয়াপল্টনের উদ্দেশে ছেড়ে যায়।
নেতা-কর্মীদের প্রচণ্ড ভিড়ের কারণে দলীয় কার্যালয়ের সামনে পৌঁছাতে সময় লাগছে। বিকাল ৪টার দিকে তিনি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রবেশ করেন। এ সময় তাকে স্বাগত জানান বিএনপির শীর্ষ নেতারা। নেতাকর্মীরা স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলে।
তারিক রহমানের আগমনকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। দলীয় পতাকা, ব্যানার ও আলোয় সজ্জিত কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
নিরাপত্তা জোরদার করতে নয়াপল্টন এলাকায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ সীমিত এবং সাধারণ নেতাকর্মীদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। সিএসএফ সদস্যরা পুরো কার্যালয় ঘেরাও করেন। এছাড়া নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি দেখা যায়।
দীর্ঘদিন পর দলের ঐতিহাসিক কার্যালয়ে তারিক রহমানের উপস্থিতি ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।