2
দেশের বাজারে সোনার দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার দর ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা করেছে প্রতিষ্ঠানটি। দুদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও এই সোনার দামের পরিবর্তন হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে এসিড গোল্ডের (খাঁটি সোনা) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।