1. singairnews@gmail.com : singairnews.com :
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:২৭|
শিরোনাম:
প্রাণবন্ত প্যারেড স্বাধীনতা দিবস উদযাপন পদ্মা নদীতে নিমজ্জিত বাস উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন দৌলতদিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে, ১৪ জনের লাশ উদ্ধার প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী 264 জন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৫ মার্চ গণহত্যা ছিল পূর্বপরিকল্পিত হত্যা: প্রধানমন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ওভারহল করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে ঈদের পর সচিবালয়ে ব্যস্ত সময়সূচীতে ফিরেছেন প্রধানমন্ত্রী বুদ্ধিমত্তা এবং তদারকির ভারসাম্য: হাইব্রিড ওয়ার্কফ্লো অটোমেশনের জন্য একটি ব্যবহারিক গাইড

দেশের ভালোর জন্য হ্যাঁ ভোট দরকার: অর্থ উপদেষ্টা

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬,
দেশের ভালোর জন্য হ্যাঁ ভোট দরকার: অর্থ উপদেষ্টা


অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গণভোট সংস্কারের বিষয়। আমরা যে সংস্কার শুরু করেছি তা জনগণের ভালোর জন্য। যে সরকারই এগিয়ে আসুক, তারা যেন সংস্কারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যায়, সেজন্যই 'হ্যাঁ' ভোট দরকার।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সিরাজগঞ্জ আদালত চত্বরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার বাহন সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তারা দেশের ভালোর জন্যই সব বোঝে। তাই সংস্কারের জন্য, দেশের ভালোর জন্য আপনাকে অবশ্যই হ্যাঁ ভোট দিতে হবে। এছাড়া মনে রাখতে হবে সংস্কার যেন একতরফা না হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. এ. ন. এম. বজলুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্টু, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, পুলিশ, আনসার সদস্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ