2
প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরকে তার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নবনিযুক্ত আইজিপিকে র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। পুলিশ সদর দফতরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের সঙ্গে দেখা করেন এবং দুজনে কুশল বিনিময় করেন।
এর পরই দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।