3
অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মোঃ আলী হোসেন ফকিরকে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক গেজেট প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোঃ আলী হোসেন ফকিরকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদে আইজিপি পদে পদোন্নতি ও নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।