1. singairnews@gmail.com : singairnews.com :
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৮:৪৪|
শিরোনাম:
সেনাপ্রধান: 'নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই' অর্থ উপদেষ্টা বেতন স্কেলের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন বাজারে নতুন 10 টাকার নোট: নকল থেকে আসল কীভাবে সনাক্ত করা যায় প্রধান উপদেষ্টা শব-ই-বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান: যারা নারীদের অসম্মান করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না এক হাতে পারিবারিক কার্ড, অন্য হাতে মায়ের হাত রাখা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান প্লট দুর্নীতি: টিউলিপ সিদ্দিককে ৪, শেখ হাসিনা ১০ বছরের কারাদণ্ড এপস্টাইন ফাইল কি? কেন এটি বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে বাংলাদেশ জানুয়ারিতে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড করেছে

নরসিংদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ: পুলিশের বাধা

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, জুলাই ৩১, ২০২৪,
নরসিংদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ: পুলিশের বাধা

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার দায় স্বীকার করে সুষ্টু বিচারসহ ৯ দফা দাবিতে নরসিংদীতে বিক্ষোভ করেছে স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তবে পুলিশের বাধার মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে ফিরে যায় তারা।

বুধবার (৩১ জুলাই) দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত পৌর শহরের উপজেলা মোড় এলাকায় এই বিক্ষোভ করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে দেখা যায় নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক নাদিরা ইয়াসমিন এবং নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের আইনজিবি শিরিন সুলতানাকে।

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মন্দী এলাকা থেকে ৯ দফা দাবি নিয়ে বিক্ষোভকারীরা টাওয়াদি মোড় হয়ে আদালত প্রাঙ্গনে যেতে থাকেন। এ সময় বিক্ষোভকারীরা উপজেলা মোড় এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পরে, পুলিশের বাঁধার মুখে আদালত প্রাঙ্গণে পৌঁছাতে না পেরে উপজেলা মোড়েই দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত বিক্ষোভ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ