1. singairnews@gmail.com : singairnews.com :
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ২:২৭|
শিরোনাম:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, মার্চ ২০, ২০২৬,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বব্যাপী মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

শুক্রবার বিকেলে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহানুভূতির বন্ধনকে আরও সুদৃঢ় করুক।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি।

এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা। পবিত্র রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সেবা এবং আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই মাসব্যাপী আধ্যাত্মিক শৃঙ্খলা আমাদের আত্ম-নিয়ন্ত্রিত হতে এবং অন্যের দুঃখকষ্ট অনুভব করতে শেখায়, যার ফলে সমাজে সহানুভূতি এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায়।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও জাতীয় জীবনে রমজানের পাঠ প্রতিফলিত করার মধ্যেই ঈদের আসল মর্ম নিহিত রয়েছে। ঈদ আমাদের আহ্বান জানায় ধনী-গরিব, তরুণ-তরুণী সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আলিঙ্গন করার। এই আনন্দের দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো এবং সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা।

পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহানুভূতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি সবাইকে ঈদের মহৎ আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকলের জীবনে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত বর্ষণ করেন। মহান আল্লাহ আমাদের দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে পরিচালিত করুন এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ