1. singairnews@gmail.com : singairnews.com :
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৭:১৫|
শিরোনাম:
সেনাপ্রধান: 'নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই' অর্থ উপদেষ্টা বেতন স্কেলের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন বাজারে নতুন 10 টাকার নোট: নকল থেকে আসল কীভাবে সনাক্ত করা যায় প্রধান উপদেষ্টা শব-ই-বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান: যারা নারীদের অসম্মান করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না এক হাতে পারিবারিক কার্ড, অন্য হাতে মায়ের হাত রাখা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান প্লট দুর্নীতি: টিউলিপ সিদ্দিককে ৪, শেখ হাসিনা ১০ বছরের কারাদণ্ড এপস্টাইন ফাইল কি? কেন এটি বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে বাংলাদেশ জানুয়ারিতে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড করেছে

পুলিশ সদস্যরা নির্ধারিত সময়ে যোগ না দিলে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : রবিবার, আগস্ট ১১, ২০২৪,
পুলিশ সদস্যরা নির্ধারিত সময়ে যোগ না দিলে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
চলমান পরিস্থিতিতে পুলিশ সদস্যরা নিজ নিজ ইউনিটে যোগ না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ রবিবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা আলোচনা করে একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দেব। ওই তারিখের ভেতর তারা জয়েন না নিলে ধরে নেব, তারা ডিজাস্টার।

পরে তাৎক্ষণিকভাবে ঘাটতি পূরণ করা হবে। আমার কাছে অনেক মেকানিজম আছে। আপনারা দেখতে পাবেন, সাত দিনের মধ্যেই এমন ব্যবস্থা করব যেন পুলিশ পূর্ণরূপে ফিরতে পারে।তিনি আরো বলেন, চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে।

আমি আপনাদের প্রমিস করছি, যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। মিডিয়ায় চাটুকারদের ডাকবেন না। মিডিয়া চাটুকার হবে না। একটা দেশ ডোবে কখন, যখন মিডিয়া সত্য কথা বলে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ