1. singairnews@gmail.com : singairnews.com :
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| সকাল ৮:৪১|
শিরোনাম:
প্রধানমন্ত্রী 10 মার্চ কড়াইল বস্তিতে পারিবারিক কার্ড বিতরণের উদ্বোধন করবেন ইরান সব অর্থনৈতিক কেন্দ্রে হামলার হুঁশিয়ারি দিয়েছে উচ্চ পর্যায়ের পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল ইরানের হামলা আরও বিধ্বংসী এবং মারাত্মক হবে: আইআরজিসি আকস্মিক ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান, বিস্তারিত প্রকাশ হামলা ও পাল্টা আক্রমণের চতুর্থ দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 611 চাঞ্চল্যকর প্রকাশ: সৌদি আরবে আরামকো হামলা ছিল ইসরায়েলি 'ফলস পতাকা', ইরান নয় দশম তরঙ্গে লক্ষ্যবস্তু, নেতানিয়াহুর অবস্থান অনিশ্চিত মধ্যপ্রাচ্য সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, বলেছেন লারিজানি

প্রধানমন্ত্রী 10 মার্চ কড়াইল বস্তিতে পারিবারিক কার্ড বিতরণের উদ্বোধন করবেন

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, মার্চ ৪, ২০২৬,
প্রধানমন্ত্রী 10 মার্চ কড়াইল বস্তিতে পারিবারিক কার্ড বিতরণের উদ্বোধন করবেন


প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে পারিবারিক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী ড. এবিএম জাহিদ হোসেন এ তথ্য জানান।

এর আগে, ১০ মার্চ প্রধানমন্ত্রীর বগুড়ায় পারিবারিক কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনের কারণে তার বগুড়া সফর স্থগিত করা হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, ১০ মার্চের কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।

জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, বগুড়া-৬ আসনের উপনির্বাচনের কারণে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কোনো কর্মসূচি দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ