1. singairnews@gmail.com : singairnews.com :
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সকাল ১০:৪০|

প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে ছাত্ররা

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : শনিবার, আগস্ট ১০, ২০২৪,
প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে ছাত্ররা
হাইকোর্ট। পুরোনো ছবি

সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ দাবিতে স্লোগান দিচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা।

শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার পর ছাত্ররা সুপ্রিম কোর্টের ভিতরে ঢুকে পড়েন। এরপর স্লোগান দিতে থাকেন।

এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ।

শনিবার সকাল ৯টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লিখেন, ফ্যাসিবাদের মদতপুষ্ট ও নানা অপকর্মে জড়িত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সাথে কোনোপ্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছেন। পরাজিত শক্তির যেকোনো প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না। আইনজীবীরা ইতোমধ্যেই এর প্রতিবাদে জড়ো হয়েছেন।

তিনি আরও লিখেন, আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম। ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের উসকানি দিলে এর ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ