1. singairnews@gmail.com : singairnews.com :
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সকাল ১০:৪৬|

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : মঙ্গলবার, আগস্ট ৬, ২০২৪,
বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসসুদ্দিন দিদার  এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে সোমবার (৫ আগস্ট) লাখো ছাত্র-জনতার দখলে ছিল রাজধানী ঢাকা।

এদিন পদত্যাগ করে দেশ থেকে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর উদ্ভুত পরিস্থিতিতে সংকট সমাধানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতারা বৈঠক করেন।

এতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এরপরই জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকল বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ