1. singairnews@gmail.com : singairnews.com :
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৮:৪৫|
শিরোনাম:
সেনাপ্রধান: 'নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই' অর্থ উপদেষ্টা বেতন স্কেলের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন বাজারে নতুন 10 টাকার নোট: নকল থেকে আসল কীভাবে সনাক্ত করা যায় প্রধান উপদেষ্টা শব-ই-বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান: যারা নারীদের অসম্মান করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না এক হাতে পারিবারিক কার্ড, অন্য হাতে মায়ের হাত রাখা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান প্লট দুর্নীতি: টিউলিপ সিদ্দিককে ৪, শেখ হাসিনা ১০ বছরের কারাদণ্ড এপস্টাইন ফাইল কি? কেন এটি বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে বাংলাদেশ জানুয়ারিতে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড করেছে

বিএনপি নেতাকর্মীদের মাঠে নামতে বললেন ফখরুল

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : রবিবার, আগস্ট ৪, ২০২৪,
বিএনপি নেতাকর্মীদের মাঠে নামতে বললেন ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা একদফা দাবির সঙ্গে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করে বিএনপির নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনসাধারণের ডাকা এক দফা ঘোষণাপত্রের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। জাতির এ চরম ক্রান্তিলগ্নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বিএনপির অঙ্গসংগঠনের সব নেতাকর্মীকে রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী, স্বৈরাচারী সরকারের পতন সফল করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘শত শত শহীদের রক্ত বৃথা যেতে পারে না। ইনশাআল্লাহ, ছাত্র-জনতার বিজয় হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তীব্র আন্দোলনে পতন নিশ্চিত জেনে আওয়ামী লীগ আবারও সংঘাত ও সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। গতরাত থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। চট্টগ্রামে বিএনপি নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ