1. singairnews@gmail.com : singairnews.com :
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| বিকাল ৫:২৯|
শিরোনাম:
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন ঈদ-উল-ফিতর দেশব্যাপী উদযাপিত, জাতীয় কল্যাণের জন্য প্রার্থনা করা হয়েছে পবিত্র ঈদুল ফিতর আজ, দেশজুড়ে উৎসবের আমেজ পবিত্র চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদুল ফিতর রাষ্ট্রপতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন-ইসরায়েল আক্রমণ: উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ, চূড়ান্ত উদ্দেশ্য অস্পষ্ট ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা সামরিক অভিযানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি করেছে ইরান সর্বোচ্চ ঝুঁকিতে থাকা তিনটি দেশের মধ্যে বাংলাদেশ

ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত, ৬১ আরোহীর সবাই নিহত

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : শনিবার, আগস্ট ১০, ২০২৪,
ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত, ৬১ আরোহীর সবাই নিহত

ব্রাজিলের সাওপাওলো রাজ্যে ভিনহেডো শহরের কাছে ৬১ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে ৫৭ জন যাত্রী ও চারজন ক্রু ছিল। উড়োজাহাজে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে। খবর: এএফপি।

উড়োজাহাজটি পরিচালনাকারী ভোয়েপাস এয়ারলাইন দুর্ঘটনার এ তথ্য দিয়েছে।

ভোয়েপাস এয়ারলাইনের এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজটি পারানা রাজ্যের কাসকাভাল থেকে সাওপাওলো রাজ্যের গোয়ারুলহোস বিমানবন্দরে যাওয়ার পথে ভিনহেডো শহরের কাছে বিধ্বস্ত হয়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখানো হয় খাড়াভাবে পড়ে থাকা উড়োজাহাজটি থেকে আগুনের শিখা বের হয়ে আসছে। এছাড়া অন্যান্য ফুটেজে আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি থেকে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে দেখা যায়।

স্থানীয় কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে জানায়, আরোহীদের কেউই বেঁচে নেই।

সাওপাওলো রাজ্যের গভর্নর টারসিও ডি ফ্রেইটাস দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, নিহত আরোহীদের দেহাবশেষ শনাক্ত করার কাজ শুরু হয়েছে।

এ দুর্ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা তিনদিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ