1. singairnews@gmail.com : singairnews.com :
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৮:৪৭|
শিরোনাম:
হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই প্রধান প্রাণবন্ত প্যারেড স্বাধীনতা দিবস উদযাপন পদ্মা নদীতে নিমজ্জিত বাস উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন দৌলতদিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে, ১৪ জনের লাশ উদ্ধার প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী 264 জন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৫ মার্চ গণহত্যা ছিল পূর্বপরিকল্পিত হত্যা: প্রধানমন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ওভারহল করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে ঈদের পর সচিবালয়ে ব্যস্ত সময়সূচীতে ফিরেছেন প্রধানমন্ত্রী

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, জানুয়ারি ৩, ২০২৬,
যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে


যশোরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শংকরপুর এলাকায় কাউন্সিলর কার্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সে ওই এলাকার মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় শংকরপুর এলাকায় অবস্থান করছিলেন আলমগীর হোসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নয়ন কাউন্সিলর কার্যালয়ের সামনে পৌঁছালে একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তার মাথায় গুলি লাগে। গুলির শব্দে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছার আগেই আলমগীর হোসেন মারা যান।

খবর পেয়ে যশোর কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, কে বা কারা কী উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ