1. singairnews@gmail.com : singairnews.com :
২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| ভোর ৫:৪৯|
শিরোনাম:
শিক্ষকদের আর রাজপথে আন্দোলন করতে হবে না: শিক্ষামন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে বড় ধরনের রদবদল পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিসিবি পরিচালক: অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বঞ্চিত হয়েছে শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান বিষয়ক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী দুর্নীতি ও ধর্মীয় গোঁড়ামি প্রতিরোধ করে একুশের চেতনা সমুন্নত রাখার আহ্বান মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী

শিক্ষকদের আর রাজপথে আন্দোলন করতে হবে না: শিক্ষামন্ত্রী

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬,
শিক্ষকদের আর রাজপথে আন্দোলন করতে হবে না: শিক্ষামন্ত্রী


শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আন্দোলন করতে হবে না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং সরকার শিক্ষকদের ন্যায্য দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

২২ ফেব্রুয়ারি রোববার সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সঙ্গে মতবিনিময় সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “শিক্ষকদের দাবি আমরা খতিয়ে দেখব। তবে, শিক্ষার মান উন্নয়নে আপনারা যা করবেন তাও আপনাদের (শিক্ষকদের) প্রতিশ্রুতি দিতে হবে। শুধু সমস্যা চিহ্নিত করাই যথেষ্ট নয়, সমাধান নিয়েও এগিয়ে আসতে হবে।”

ঈদ বোনাস প্রসঙ্গে তিনি ঘোষণা করেন, শিক্ষকদের জন্য 100% ঈদ বোনাসের দাবি পর্যালোচনা করা হবে। তিনি বলেন, “আমি বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলব। যেহেতু এবারের বাজেটে এটির উল্লেখ নেই, তাই এ বিষয়ে আলোচনা প্রয়োজন।”

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, “একজন মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে আমি শপথ নিয়েছি—আমি দুর্নীতি করব না, অন্য কাউকে করতে দেব না। আমরা দুর্নীতি করি না, করবও না এবং হতে দেব না। তিনি শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতি ও অনিয়মমুক্ত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শিক্ষকদের অবসর ভাতা বৃদ্ধি ও কল্যাণ ট্রাস্ট নিয়ে আলোচনা হবে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বা রাজনীতি বরদাস্ত করা হবে না। তিনি বলেন, প্রতিমন্ত্রী ও শিক্ষামন্ত্রী হিসেবে আমরা কেউ দুর্নীতি করব না, অন্য কাউকে করতে দেব না।

বৈঠকে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা স্বচ্ছতা ও জবাবদিহিতার কাঠামোর আওতায় শিক্ষা খাত পরিচালনার অঙ্গীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ