1. singairnews@gmail.com : singairnews.com :
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| দুপুর ১:৪৯|

সিলেটে মোটরসাইকেল চুরির ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : রবিবার, জুলাই ২৮, ২০২৪,
সিলেটে মোটরসাইকেল চুরির ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেট মহানগর ছাত্রলীগ নেতা নাজিম আহমদ। ছবি : সংগৃহীত

সিলেটে মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন মামলার আসামি মহানগর ছাত্রলীগ নেতা নাজিম আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সিলেট সদর উপজেলার শিবের বাজারে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ নাজিম আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দা, রড ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান।

আটক নাজিম আহমদ জালালাবাদ থানার মইয়ারচর নয়া কুরমখলার তছির উদ্দিনের ছেলে। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদের অনুসারী।

জানা যায়, নাজিমের বিরুদ্ধে চিনি, বর্ডার হয়ে আসা অন্যান্য অবৈধ পণ্য পাচার করার অভিযোগে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়া সিলেট নগরীতে ছিনতাইকারীদের বড় একটি গ্রুপ নিয়ন্ত্রণ করেন তিনি।

সর্বশেষ গত ১০ জুলাই মইয়াচর নয়াকুরুম খলার ইফতেখার হোসেন ইফতির বাসা থেকে তার জিক্সার মনটোন মডেলের মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ১৭ জুলাই নাজিমকে সন্দেহভাজন আসামি করে মামলা করে ইফতি। গত শুক্রবার পুলিশ অভিযান চালিয়ে নাজিমকে গ্রেপ্তার করে।

জালালাবাদ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মোটরসাইকেল চুরির অভিযোগে নাজিম আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে তাকে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ