1. singairnews@gmail.com : singairnews.com :
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৮:৩৪|
শিরোনাম:
হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই প্রধান প্রাণবন্ত প্যারেড স্বাধীনতা দিবস উদযাপন পদ্মা নদীতে নিমজ্জিত বাস উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন দৌলতদিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে, ১৪ জনের লাশ উদ্ধার প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী 264 জন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৫ মার্চ গণহত্যা ছিল পূর্বপরিকল্পিত হত্যা: প্রধানমন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ওভারহল করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে ঈদের পর সচিবালয়ে ব্যস্ত সময়সূচীতে ফিরেছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই প্রধান

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬,
হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই প্রধান


জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ঢাকার মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফোর্সেস ইন্টেলিজেন্স অধিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ঢাকা মহানগর হাকিম মো. সিদ্দিক আজাদ শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পাখি রিমান্ড বাতিল চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ ফলোপট্টি এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী ও জনসাধারণের ওপর হামলা চালায় নামধারী আসামিসহ প্রায় ৫০০ থেকে ৭০০ সশস্ত্র ব্যক্তি। এ সময় দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

তাকে প্রথমে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাসকুলার ডিজিজেস এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১শে জুলাই সকালে তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ