1. singairnews@gmail.com : singairnews.com :
২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| দুপুর ২:৫৬|
শিরোনাম:
পেশাদাররা ছুটির পরে রাজধানীতে ফিরে যান, অফিসগুলি আগামীকাল আবার খুলবে৷ দেশের সব পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কুমিল্লা ট্রেন-বাস দুর্ঘটনায় নিহত ও অন্যান্য দুর্ঘটনায় আহতদের জন্য প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে কুমিল্লা দুর্ঘটনা: ৩টি তদন্ত কমিটি গঠন, নিহতদের পরিবার প্রতি ২৫,০০০ টাকা পাবে কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২ জন ব্রিজ ভেসে নদীতে পড়ে শতাধিক, ভাইবোনসহ চারজনের মৃত্যু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন ঈদ-উল-ফিতর দেশব্যাপী উদযাপিত, জাতীয় কল্যাণের জন্য প্রার্থনা করা হয়েছে পবিত্র ঈদুল ফিতর আজ, দেশজুড়ে উৎসবের আমেজ

শেখ হাসিনা দেশে ফিরলেই বিচারের মুখোমুখি করা হবে

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : শনিবার, আগস্ট ১০, ২০২৪,
শেখ হাসিনা দেশে ফিরলেই বিচারের মুখোমুখি করা হবে
শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

দেশে ফিরলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। এমনটি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বৃহস্পতিবার (৮ আগস্ট) যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নাহিদ। পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব। দপ্তর পেয়েই বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরলেই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে শেখ হাসিনাকে।

কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। তবে সম্প্রতি কয়েকটি সাক্ষাৎকারে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবেন। বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা করলেই দেশে ফিরবেন তিনি।

গত ৩০ বছরের মধ্যে ২০ বছরই ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। কিন্তু জুলাই থেকে শুরু হওয়া ছাত্র বিক্ষোভে সহিংস সংঘর্ষে প্রায় ৩০০ মানুষ নিহত হয় বলে জানায় রয়টার্স। শেখ হাসিনার শাসনামলে সংঘটিত হওয়ায় ওই হত্যার জন্য শেখ হাসিনার বিচার করতে চান নাহিদ। তিনি বলেন, শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালালেন তা জানতে আমি খুব ইচ্ছুক।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, তার শাসনামলে হওয়া হত্যার বিচার চাইব। এটা আমাদের বিপ্লবের প্রধান একটি দাবিও ছিল। যদি তিনি ফিরে না-ও আসেন, তবুও আমরা এ নিয়ে কাজ চালিয়ে যাব। আমরা তাকে গ্রেপ্তার করতে চাই। সেটা প্রচলিত বিচারব্যবস্থা বা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমেও হতে পারে। যেটাই হোক, আমরা এ নিয়ে আলোচনা করছি।

দেশে নির্বাচন অনুষ্ঠান নিয়েও কথা বলেন নাহিদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করবে। তবে নির্বাচন অনুষ্ঠানের আগে নির্বাচন কমিশনে সংস্কার ও সংবিধানের সংশোধন প্রয়োজন বলে জানান তিনি। তাই আগামী নির্বাচন কবে হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। নাহিদ নিজেও নির্দিষ্ট করে কোনো সময় উল্লেখ করেননি।

এদিকে ভারতের সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের সম্পর্ক কেমন হবে, এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, বাংলাদেশ নয় বরং শেখ হাসিনার আওয়ামী লীগ পার্টির সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল ভারত। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। ভারতেরও তার পররাষ্ট্রনীতি নিয়ে ভাবা উচিত, না হলে পুরো দক্ষিণ এশিয়া এটা সমস্যার কারণ হবে। ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা আছে কিনা, জানতে চাইলে, তা বাংলাদেশের ওপর ছেড়ে দেন তরুণ এই ছাত্রনেতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ