1. singairnews@gmail.com : singairnews.com :
২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১০:৫৮|
শিরোনাম:
খনি দিয়ে উপসাগরীয় নৌপথ বিকল করার সতর্কবার্তা দিয়েছে ইরান পেশাদাররা ছুটির পরে রাজধানীতে ফিরে যান, অফিসগুলি আগামীকাল আবার খুলবে৷ দেশের সব পেট্রোল পাম্প যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কুমিল্লা ট্রেন-বাস দুর্ঘটনায় নিহত ও অন্যান্য দুর্ঘটনায় আহতদের জন্য প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে কুমিল্লা দুর্ঘটনা: ৩টি তদন্ত কমিটি গঠন, নিহতদের পরিবার প্রতি ২৫,০০০ টাকা পাবে কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২ জন ব্রিজ ভেসে নদীতে পড়ে শতাধিক, ভাইবোনসহ চারজনের মৃত্যু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন ঈদ-উল-ফিতর দেশব্যাপী উদযাপিত, জাতীয় কল্যাণের জন্য প্রার্থনা করা হয়েছে

শপথ নিলেন সিইসি, ৪ ইসি

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, নভেম্বর ২৪, ২০২৪,
শপথ নিলেন সিইসি, ৪ ইসি


নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং চার নির্বাচন কমিশনার (ইসি) মো: আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমান মাসুদ, বেগম তাহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো: সানাউল্লাহ আজ সুপ্রিম কোর্টে শপথ নিয়েছেন।

সুপ্রিম কোর্টের (এসসি) জাজেস লাউঞ্জে দুপুর দেড়টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সিইসি ও ইসিদের শপথবাক্য পাঠ করান এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া।

এ সময় আপিল বিভাগের বিচারপতি, নির্বাচন কমিশন সার্চ কমিটির সদস্য, নির্বাচন কমিশনের কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২১ নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ১১৮ (১) ধারায় সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে নতুন সিইসি এবং চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন।

ওইদিন মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত পৃথক গেজেট প্রজ্ঞাপন জারি করে।

ছয় সদস্যের সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন ইসি গঠন করা হয়েছে।

The post সিইসি, ৪ ইসি শপথ নিয়েছেন appeared first on Bd24live | বাংলা অনলাইন নিউজ পোর্টাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ