1. singairnews@gmail.com : singairnews.com :
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| দুপুর ১:১৫|
শিরোনাম:
পাকিস্তানে ব্যাপক সংঘর্ষ, 22 সৈন্য সহ 255 জন নিহত সেনাপ্রধান: 'নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই' অর্থ উপদেষ্টা বেতন স্কেলের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন বাজারে নতুন 10 টাকার নোট: নকল থেকে আসল কীভাবে সনাক্ত করা যায় প্রধান উপদেষ্টা শব-ই-বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান: যারা নারীদের অসম্মান করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না এক হাতে পারিবারিক কার্ড, অন্য হাতে মায়ের হাত রাখা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান প্লট দুর্নীতি: টিউলিপ সিদ্দিককে ৪, শেখ হাসিনা ১০ বছরের কারাদণ্ড এপস্টাইন ফাইল কি? কেন এটি বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে

সরকারের পদত্যাগ দাবিতে কালো পতাকা মিছিল গণতান্ত্রিক ছাত্র জোটের

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : রবিবার, জুলাই ২৮, ২০২৪,
সরকারের পদত্যাগ দাবিতে কালো পতাকা মিছিল গণতান্ত্রিক ছাত্র জোটের
গণতান্ত্রিক ছাত্র জোটের কালো পতাকা মিছিল

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনাকে ‘গণহত্যা’ দাবি করে সরকারের পদত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে কালো পতাকা মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। প্রেসক্লাব থেকে শুরু হওয়া কালো পতাকা মিছিলটি পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীরা।

রবিবার (২৮ জুলাই) দুপুর পৌনে ১টায় মিছিল শুরু হয়। কারফিউ প্রত্যাহার, মামলা দিয়ে তুলে নেওয়া, বন্দি ছাত্রদের মুক্তির দাবিও জানান জোটের নেতাকর্মীরা। মিছিল থেকে তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন গণঅভ্যূত্থানে রূপ নিয়েছে। সেই গণঅভ্যূত্থান দমনের জন্য সরকার নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। বাসা-বাড়ি থেকে ছাত্রদের তুলে নেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদে কালো পতাকা মিছিল করছি।

গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম বলেন, ছাত্রদের আন্দোলন বলে আর আলাদা করার সুযোগ নেই। ৯ বছরের শিশু থেকে ৫০ বছরের মানুষকে হত্যা করা হয়েছে। এত কম সময় চালানো এই হত্যাকাণ্ড শুধু হত্যা নয়, গণহত্যা। আসুন, সব শ্রেণি-পেশার মানুষ এই স্বৈরাচারী সরকারের পদত্যাগের আন্দোলনে যোগ দিন। যতদিন এই সরকারের পতন না হবে, ততদিন আমাদের এই আন্দোলন চলবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র ফ্রণ্টের সাধারণ সম্পাদক রাফিকুল জামান ফরিদ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি দীপা মল্লিক, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ