1. singairnews@gmail.com : singairnews.com :
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ৮:৩২|
শিরোনাম:
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন ঈদ-উল-ফিতর দেশব্যাপী উদযাপিত, জাতীয় কল্যাণের জন্য প্রার্থনা করা হয়েছে পবিত্র ঈদুল ফিতর আজ, দেশজুড়ে উৎসবের আমেজ পবিত্র চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদুল ফিতর রাষ্ট্রপতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন-ইসরায়েল আক্রমণ: উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ, চূড়ান্ত উদ্দেশ্য অস্পষ্ট ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা সামরিক অভিযানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি করেছে ইরান সর্বোচ্চ ঝুঁকিতে থাকা তিনটি দেশের মধ্যে বাংলাদেশ

ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : রবিবার, জুলাই ২৮, ২০২৪,
ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির এবং শাহ মাহমুদ কুরেশির মুক্তির পাশাপাশি অন্য রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে গতকাল শনিবার খাইবার পাখতুনখাওয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

খাইবার পাখতুনখাওয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতারা দ্রুত ইমরান খান ও অন্য রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি করে বলেন, তাদের বিরুদ্ধে যেসব মামলা দেওয়া হয়েছে, সেগুলো মিথ্যা।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পেশোয়ারের ৩টি এলাকায় গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিটিআই। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়ার প্রদেশের নামাক মান্দি এলাকায় বিক্ষোভে নেতৃত্ব দেন প্রাদেশিক উচ্চশিক্ষামন্ত্রী মিনা খান আফ্রিদি।

মিনা খান আফ্রিদি বলেন, ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি, পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি ও অন্য নেতাদের কারাবন্দি করে রাখা অবৈধ। আইনশৃঙ্খলা ঠিক রাখতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতায় ব্যাপক অনাচার সৃষ্টি করেছে। গত ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জনগণ পিটিআইকেই ভোট দেওয়ার পরও পিএমএল-এন ও তাদের মিত্ররা নির্বাচনে ব্যাপক কারচুপি করে ক্ষমতায় বসেছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্য বক্তারাও পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ব্যাপক সমালোচনা করে তারা বলেন, নির্বাচনে কারচুপির সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে। জনগণের কল্যাণ হয়, এমন কিছুই করছে না। অবিলম্বে রাজনৈতিক নেতাদের মুক্তি দিয়ে দেশে সংবিধান ও আইনের শাসন জারি করার আহ্বান জানান পিটিআইয়ের নেতারা।

পাকিস্তানে ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। সম্প্রতি জেনেভাভিত্তিক জাতিসংঘের একটি মানবাধিবার সংস্থা ইমরান খানকে কারাবন্দি রাখা বিধিবহির্ভূত ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বিবৃতি প্রকাশ করে। একই সঙ্গে ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শিগগিরই মুক্তি পাওয়ারও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন রাজনৈতিক পরিস্থিতি ও সংকট নিয়ে গবেষণা করা ফিচ সলিউশন কোম্পানি (বিএমআই)। তারা বলেন, দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শিগগিরই মুক্তি পাওয়ারও সম্ভাবনা নেই। দেশটিতে আরও ১৮ মাস ক্ষমতায় থাকতে পারে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ