1. singairnews@gmail.com : singairnews.com :
৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| সকাল ৮:৪১|
শিরোনাম:
সেনাপ্রধান: 'নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই' অর্থ উপদেষ্টা বেতন স্কেলের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন বাজারে নতুন 10 টাকার নোট: নকল থেকে আসল কীভাবে সনাক্ত করা যায় প্রধান উপদেষ্টা শব-ই-বরাত উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান: যারা নারীদের অসম্মান করে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না এক হাতে পারিবারিক কার্ড, অন্য হাতে মায়ের হাত রাখা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করবে পাকিস্তান প্লট দুর্নীতি: টিউলিপ সিদ্দিককে ৪, শেখ হাসিনা ১০ বছরের কারাদণ্ড এপস্টাইন ফাইল কি? কেন এটি বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে বাংলাদেশ জানুয়ারিতে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড করেছে

কমলা হ্যারিসের ফান্ডে জমা পড়েছে ২০ কোটি ডলার

অনলাইন সংস্করণ
  • আপডেটের সময় : সোমবার, জুলাই ২৯, ২০২৪,
কমলা হ্যারিসের ফান্ডে জমা পড়েছে ২০ কোটি ডলার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র একশ দিন বাকি। এরইমধ্যে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণার পর এক সপ্তাহে দলটির নির্বাচনি ফান্ডে ২০ কোটি ডলার (প্রায় দুই হাজার ২৩৫ কোটি টাকা) জমা পড়েছে।

রোববার (২৮ জুলাই) কমলা হ্যারিসের নির্বাচনি ক্যাম্পেইন থেকে এ তথ্য জানানো হয়। এ সময় নতুন করে এক লাখ ৭০ হাজার ভলান্টিয়ার যুক্ত হন কমলা শিবিরে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত সপ্তাহের রোববার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, তিনি ডেমোক্র্যাটদের হয়ে নির্বাচনে লড়বেন না। ওই সময় তিনি কমলা হ্যারিসকে সরাসরি সমর্থন দেন। এছাড়া আগামী ৫ নভেম্বরের ভোটের জন্য আরও অনেক ডেমোক্র্যাট নেতার সমর্থন পান কমলা। এ তালিকায় রয়েছেন বারাক ওবামাও।

এরপর থেকেই ফান্ড বাড়তে থাকে ডেমোক্র্যাটদের। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে কমলা হ্যারিসের সহকারী প্রচার ব্যবস্থাপক রব প্ল্যাহার্টি বলেন, আমরা গত এক সপ্তাহ ধরে প্রচার শুরু করেছি। এরমধ্যে কমলা হ্যারিস ২০ কোটি ডলার তুলে ফেলেছেন। দাতাদের ৬৬ শতাংশই নতুন ডোনার। আমরা ১৭ হাজার নতুন স্বেচ্ছাসেবীকেও সই করিয়েছি।

সম্প্রতি রয়টার্স ও ইপসসের এক জরিপে জানা যায়, প্রাথমিকভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প কমলার চেয়ে এগিয়ে নেই। তারা দুইজন এখন সমানে সমান।

এর আগে, ট্রাম্পের শিবির থেকে জানানো হয়, দ্বিতীয় প্রান্তিকে ৩৩ কোটি ডলার ফান্ড পেয়েছে তারা। তবে গত এক সপ্তাহে কত জমা পড়েছে তা জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ