1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৯:২১|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

ডিবি হেফাজত থেকে ৬ সমন্বয়কের মুক্তি চেয়ে হাইকোর্টে আবেদন

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, জুলাই ২৯, ২০২৪,
ডিবি হেফাজত থেকে ৬ সমন্বয়কের মুক্তি চেয়ে হাইকোর্টে আবেদন
কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ক

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে পরিবারের কাছে ফেরত দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

সোমবার (২৯ জুলাই) বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি মো. মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী জর্তিময় বড়ুয়া, মানজুর আল মতিন, আইনুন্নাহার সিদ্দিকাসহ কয়েকজন আইনজীবী কয়েকটি পত্রিকার কপি নিয়ে ডিবির হেফাজতে থাকার বিষয়টি নজরে এনে তাদের মুক্তি দেওয়ার আবেদন করেন।

আদালত আইনজীবীদের বলেন, হাইকোর্টের ওই বেঞ্চের এ বিষয়ে শুনানির এখতিয়ার নেই। এখতিয়ার সম্পন্ন একটি বেঞ্চে আবেদন করার পরামর্শ দেন আদালত।

এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটে কোটা আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তি দেওয়ারও নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে আজ এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে আইনজীবীরা জানিয়েছেন।

রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ