1. singairnews@gmail.com : singairnews.com :
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৭:৫৪|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

বুধবার দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫,
বুধবার দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নামাজে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মো. তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে দাফন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। এর আগে দুপুর ১২টায় দলের স্থায়ী কমিটির নেতারা জরুরি বৈঠক করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন তিনি চলে গেলেন।

আজ সকাল ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ