1
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ তিনদিন রাজধানীতে সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ (অর্ডিন্যান্স নং-III/76) এর 28 ও 29 ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় শোক দিবসের তিন দিন ঢাকা মেট্রোপলিটন এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ফোটানো নিষিদ্ধ।
এছাড়া খোলা জায়গায় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি বা মিছিল করা যাবে না। এছাড়া গাড়ির হর্ন বাজানো বা ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টিকারী কার্যকলাপ থেকে বিরত থাকতে বলা হয়েছে।