1. singairnews@gmail.com : singairnews.com :
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৩:৪৮|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

রাজধানীতে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার তিন শীর্ষ সন্ত্রাসী

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, জানুয়ারি ৩, ২০২৬,
রাজধানীতে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার তিন শীর্ষ সন্ত্রাসী


রাজধানীর পল্লবী ও শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলিসহ তিন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। শুক্রবার (২ জানুয়ারি) সকালে র‌্যাব-৪ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- ফয়জুর রহমান ওরফে ডন মুক্তি, শাকির আহমেদ ওরফে হকি সুমন ও গোলাম মোস্তফা কামাল ওরফে সুতার বাপ্পী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শাহ আলী থানাধীন চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে গ্রেফতারকৃত সন্ত্রাসীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লবী এলাকা থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি জব্দ করা হয়।

র‌্যাব জানায়, জব্দকৃত অস্ত্র ব্যবহার করে তারা মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী থানায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

এদিকে র‌্যাব জানায়, এর আগে গত ২৯ ডিসেম্বর তাদের সহযোগী কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু ওরফে পিচ্চি বাবুকে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ