1. singairnews@gmail.com : singairnews.com :
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৪:১৫|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান, রংপুর-সিলেট সফরসূচিতে

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, জানুয়ারি ৫, ২০২৬,
১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান, রংপুর-সিলেট সফরসূচিতে


দীর্ঘ দুই দশক পর বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া সফর করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। জেলা বিএনপির দায়িত্বশীল দুই নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া সফর শেষে তিনি রংপুর যাবেন, সেখানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে। এছাড়া চলতি মাসের ২০ জানুয়ারি সিলেট সফরের পরিকল্পনা রয়েছে তার।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে। ওই সূত্র জানায়, তারিক রহমানের সঙ্গে বগুড়ার পারিবারিক সম্পর্ক রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, তারিক রহমান ১১ জানুয়ারি বগুড়ায় আসবেন। আগামীকাল ৫ জানুয়ারি বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।

এর আগে তারিক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়া সফর করেন। সে অনুযায়ী ১৯ বছর ১৮ দিন পর আবারও বগুড়ায় পা রাখতে যাচ্ছেন। এছাড়া ১২ জানুয়ারি আলতাফুন্নেছা খেলার মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত গণপ্রার্থনায় অংশ নেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ