1. singairnews@gmail.com : singairnews.com :
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:২২|
শিরোনাম:
হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই প্রধান প্রাণবন্ত প্যারেড স্বাধীনতা দিবস উদযাপন পদ্মা নদীতে নিমজ্জিত বাস উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন দৌলতদিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে, ১৪ জনের লাশ উদ্ধার প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী 264 জন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৫ মার্চ গণহত্যা ছিল পূর্বপরিকল্পিত হত্যা: প্রধানমন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ওভারহল করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে ঈদের পর সচিবালয়ে ব্যস্ত সময়সূচীতে ফিরেছেন প্রধানমন্ত্রী

পরীক্ষা কেন্দ্রে প্রযুক্তিগত প্রতারণার অভিযোগে ৪৮ জন গ্রেফতার

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, জানুয়ারি ১১, ২০২৬,
পরীক্ষা কেন্দ্রে প্রযুক্তিগত প্রতারণার অভিযোগে ৪৮ জন গ্রেফতার


সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রযুক্তিনির্ভর প্রতারণার অভিযোগে গাইবান্ধার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে ৪৮ পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গাইবান্ধা সদর, ফুলছড়ি ও পলাশবাড়ী উপজেলার ৪৩টি কেন্দ্র থেকে পরীক্ষা চলাকালে তাদের হাতেনাতে ধরা হয়।

কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং প্রযুক্তিগত প্রতারণা রোধে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। এ সময় গোপনে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল করার চেষ্টার অভিযোগে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষ্মণ কুমার বলেন, 'পরীক্ষার শুরু থেকেই আমরা জালিয়াতি রোধে কঠোর অবস্থানে রয়েছি। পরীক্ষা চলাকালে ৪৮ পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।'

গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হেদায়েতুল ইসলাম জানান, আটক পরীক্ষার্থীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় প্রাথমিক শিক্ষা অফিসের একজন কর্মকর্তা বাদী হয়ে মামলা করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে ঘিরে জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। জেলায় চার শতাধিক শূন্য পদের বিপরীতে ২৭ হাজার ৬৮৮ জন প্রার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ