1. singairnews@gmail.com : singairnews.com :
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:৫৩|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

সশস্ত্র বাহিনী নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্বের সাথে কাজ করতে নির্দেশিত

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬,
সশস্ত্র বাহিনী নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্বের সাথে কাজ করতে নির্দেশিত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৬ জানুয়ারি) সেনাবাহিনী সদর দফতরের হেলমেট মিলনায়তনে আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আয়োজিত সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকের-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান তাকে স্বাগত জানান।

সভার শুরুতে প্রধান উপদেষ্টা বিভিন্ন জাতীয় প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবময় ও দায়িত্বশীল ভূমিকার কথা স্বীকার করেন এবং দীর্ঘ মেয়াদে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দেশের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা আসন্ন নির্বাচন সবার অংশগ্রহণমূলক, ভয়-মুক্ত ও সুষ্ঠু হয় তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট অতিথিবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ