1. singairnews@gmail.com : singairnews.com :
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৮:২৮|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

রাজধানীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, জুলাই ২৯, ২০২৪,
রাজধানীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রাজধানীতে ২০৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। রোববার (২৮ জুলাই) ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আদিল ইসলাম (৩৮) ও কবির হোসেন ওরফে শাহীন (৩৫)।

র‌্যাব-৪ জানায়, ঢাকা জেলার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ টাকা মূল্যমানের ২০৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রয় করে আসছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ