1. singairnews@gmail.com : singairnews.com :
৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৮:৩০|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

ফিলিপাইনে ডুবে যাওয়া ট্যাংকার থেকে সাগরে ছড়াচ্ছে তেল

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, জুলাই ২৭, ২০২৪,
ফিলিপাইনে ডুবে যাওয়া ট্যাংকার থেকে সাগরে ছড়াচ্ছে তেল

ম্যানিলা উপসাগরে ডুবে যাওয়া ট্যাংকার থেকে তেল বের হতে শুরু করেছে। শনিবার (২৭ জুলাই) উপকূলরক্ষীরা এই কথা জানিয়েছে। ফিলিপাইনের পতাকাবাহী ট্যাংকারটি ১৪ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে গতকাল বৃহস্পতিবার ম্যানিলা উপকূলে ডুবে যায়।

এর আগে, কর্তৃপক্ষ ট্যাংকারের তেল সাগরে ছড়িয়ে পড়া রোধকল্পে প্রাণান্তকর চেষ্টা করার কথা জানিয়েছিল। উপকূলরক্ষীদের মুখপাত্র রিয়ার এডমিরাল আরমান্দো বালিলো বলেন, ‘ডুবুরিরা জাহাজের তলদেশে সামান্য ফুটো দেখেছেন। তবে এটি এখনও উদ্বেগজনক নয়।’

উল্লেখ্য, এমটি টেরা নোভা নামের ট্যাংকারটি ইলোইলো শহরে যাচ্ছিল। পথিমধ্যে ম্যানিলা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে এটি ডুবে যায়। ট্যাংকারে থাকা সব তেল ছড়িয়ে পড়লে তা হবে ফিলিপাইনের ইতিহাসে তেল ছড়িয়ে পড়ার বৃহত্তম ঘটনা।

এতে ম্যানিলা শহর ক্ষতিগ্রস্ত হওয়ারও বিরাট ঝুঁকি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফিলিপাইনের ইতিহাসে এই যাবৎকালের সবচেয়ে বড় তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। সে সময় ৮ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে একটি জাহাজ মিন্দোরে উপকূলে ডুবে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ