1. singairnews@gmail.com : singairnews.com :
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সকাল ১০:৫৯|

আসিফ নজরুল নতুন সরকার গঠনের টাইমলাইন ঘোষণা করেছেন

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬,
আসিফ নজরুল নতুন সরকার গঠনের টাইমলাইন ঘোষণা করেছেন


আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা করেছেন, “১৪ ফেব্রুয়ারির মধ্যে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে এবং পবিত্র রমজান মাস শুরুর আগেই নতুন সরকার গঠন করা হবে।” তিনি আরও বলেন, ফলাফল গেজেট প্রকাশের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ নেওয়ার ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল আরও বলেন, ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ রমজানের আগেই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে।

ফলাফলের গেজেট প্রজ্ঞাপনের পর যত দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এরপর নতুন সরকার শপথ নেবে।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ