1. singairnews@gmail.com : singairnews.com :
২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সকাল ৯:৫৪|
শিরোনাম:
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিসিবি পরিচালক: অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বঞ্চিত হয়েছে শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান বিষয়ক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী দুর্নীতি ও ধর্মীয় গোঁড়ামি প্রতিরোধ করে একুশের চেতনা সমুন্নত রাখার আহ্বান মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন: কে কোন পদে আছেন? চট্টগ্রাম বন্দরের জন্য সরকারের নতুন পরিকল্পনা উন্মোচন করেছেন অর্থমন্ত্রী টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ অংশগ্রহণ করে

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬,
২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন ও একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ ফেব্রুয়ারি সকালে একুশে পদক প্রদান অনুষ্ঠান এবং বিকেলে বইমেলার উদ্বোধন করা হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।

সংস্কৃতিমন্ত্রী জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হবে। বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করবেন। একই দিন সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দেশের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ব্যক্তিদের হাতে একুশে পদক তুলে দেবেন।

ইতোমধ্যে উভয় অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। প্রকাশকরা এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ