1. singairnews@gmail.com : singairnews.com :
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৪:১৬|
শিরোনাম:
গণভোট ও জুলাইয়ের সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বজ্রপাত ইস্যুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ত্রাণমন্ত্রী 30 এপ্রিলের পর থেকে শুরু হবে জুয়া এবং মাদকের বিরুদ্ধে দেশব্যাপী ক্র্যাকডাউন মহিলাদের জন্য রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড ইস্যু করা হবে: প্রধানমন্ত্রী 8টি জেলা জুড়ে বজ্রপাত 15 জনের মৃত্যু 25 দিনে $2.58 বিলিয়ন রেমিট্যান্স আসে 12 নিহত, অনেক দেশ জুড়ে বজ্রপাতে আহত সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষাধিকার প্রত্যাহার, বিল পাস এই মাসে জাতীয় গ্রিডে আরও 1,950 মেগাওয়াট শক্তি যোগ করা হবে: BPDB সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় শুটিংয়ের পর সরিয়ে নেন ট্রাম্প

উচ্চ পর্যায়ের পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, মার্চ ৪, ২০২৬,
উচ্চ পর্যায়ের পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল


বাংলাদেশ পুলিশের উচ্চপদে রদবদল করা হয়েছে। দুইজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এবং একজন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক গেজেট প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌফিক আহমেদ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মনজুর মোরশেদ আলমকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তার জায়গায় বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দফতরের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।

এছাড়াও, 5 এপিবিএন-এর কমান্ডার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হারুন-অর-রশিদকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহীতে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ