1. singairnews@gmail.com : singairnews.com :
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সকাল ৯:৪৩|

সোমবার শাহাপাড়া খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিংগাইর নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, মার্চ ১৪, ২০২৬,
সোমবার শাহাপাড়া খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে সারাদেশে ৫৩টি খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার শাহাপাড়া থেকে এ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার।

শুক্রবার (১৩ মার্চ) শাহাপাড়া-বলরামপুর খাল পরিদর্শন শেষে এ তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুরের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, সাদিক রিয়াজ ও সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বিডব্লিউডিবির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উত্তরাঞ্চল) সারফর রহমান ও অন্যান্য কর্মকর্তারা।

মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খনন করা অনেক খাল এখন পলিতে পরিণত হয়েছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়ন, মাছ চাষ ও হাঁস পালনসহ খালনির্ভর অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জাহিদ হোসেন জানান, শাহাপাড়ায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করলে আনুমানিক সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এটি অতিরিক্ত বন্যা থেকে সুরক্ষা প্রদান করবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করবে।

জাহিদ হোসেন জানান, পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসির সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, শুধু খনন নয়, খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ, বৃক্ষ রোপণের কর্মসূচিও হাতে নেওয়া হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে খালের পানি বিজ্ঞানসম্মতভাবে ব্যবহারের ব্যবস্থা করা হবে।

প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে মন্ত্রী জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ১৬ মার্চ বিমানযোগে সৈয়দপুরে পৌঁছাবেন। সেখান থেকে কাহারোলের শাহাপাড়ায় গিয়ে খাল খনন কার্যক্রম উদ্বোধন ও সমাবেশে বক্তব্য দেবেন। এরপর তিনি দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে দাদা-দাদী ও খালার কবর জিয়ারত করবেন। পরে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
২০২৪ @ সিংগাইর নিউজ